Dhaka ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী কালুখালীতে এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য নওগাঁয় ইয়াবাসহ নারী গ্রেফতার, আটক আরও ৮ মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, বক্তব্য দেবেন তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 52

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিকেল ৩টায় এ সভা শুরু হবে।

বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় সভাপতিত্ব করবেন।

আয়োজনে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা উপস্থিত থাকবেন। এ ছাড়া বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি মিত্র রাজনৈতিক দলগুলোর নেতাদেরও সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মরণ এবং আন্দোলনের রাজনৈতিক তাৎপর্য নিয়ে সভায় আলোচনা হতে পারে। দলের নেতারা জুলাই আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়েও বক্তব্য দিতে পারেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, বক্তব্য দেবেন তারেক রহমান

প্রকাশের সময় : ১১:১৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬