Dhaka ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী কালুখালীতে এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য নওগাঁয় ইয়াবাসহ নারী গ্রেফতার, আটক আরও ৮ মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত শিশুর আঙুল বিচ্ছিন্ন করার অভিযোগে কনস্টেবল ও স্ত্রী গ্রেফতার

রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 70

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিনসিটিতে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মারামারির ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আরেকজন একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। সোমবার (৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

নিহত সের্গেই নিকোলায়েভিচ (৫৬) গ্রিনসিটির ৬ নম্বর ভবনের ৫০১ নম্বর কক্ষে বসবাস করতেন। আহত মেনচেভ (৫৩) পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তারা দুইজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানির কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে দুই রুশ নাগরিক একসঙ্গে মদ্যপান করছিলেন। একপর্যায়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান।

ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রাশিয়ান দূতাবাসের মাধ্যমে স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু

প্রকাশের সময় : ০৯:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬