Dhaka ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম

ট্রেনে জর্দার কৌটায় মিলল স্বর্ণ-টাকা, ফিরিয়ে দিয়ে সংবর্ধনা পেলেন স্টুয়ার্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৩:০১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 81

ট্রেনে যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণের চেইন আর নগদ টাকা চাইলে নিজের কাছেই রাখতে পারতেন মোশারফ হোসেন। কিন্তু তা না করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত গড়েছেন রেলওয়ের স্টুয়ার্ড পদে চাকুরি করা ব্রাহ্মণবাড়িয়ার এই যুবক। সেই সততার স্বীকৃতি হিসেবে এবার তাকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।

রোববার (২ আগস্ট) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ। পাশাপাশি, উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ।

এর আগে, গত ১৫ জুলাই মহানগর গোধূলি ট্রেনে দায়িত্ব পালনকালে নরসিংদী স্টেশনে একটি জর্দার কৌটার ভেতর থেকে দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ও দুই হাজার টাকা উদ্ধার করেন স্টুয়ার্ড মোশারফ। পরে ভৈরব বাজার জংশন স্টেশনে প্রকৃত মালিককে স্বর্ণের চেইন ও টাকা বুঝিয়ে তিনি।

পরে বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে মোশারফ হোসেনের সততা ও দায়িত্ববোধের প্রশংসা করেন অনেকে। পাশাপাশি, জেলা পরিষদের পক্ষ থেকে তাকে সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বর্তমান সময়ে এমন সৎ মানুষ খুবই কম। মোশারফ হোসেন তার সততার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সম্মান বাড়িয়েছেন।

এ বিষয়ে মোশারফ হোসেন বলেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। এই সম্মান আমাকে ভবিষ্যতেও সততার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা দেবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রেনে জর্দার কৌটায় মিলল স্বর্ণ-টাকা, ফিরিয়ে দিয়ে সংবর্ধনা পেলেন স্টুয়ার্ড

প্রকাশের সময় : ০৯:১৩:০১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬