Dhaka ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল চট্টগ্রাম বন্দর; ১৮ দিনে তিন জাহাজে জলদস্যুর হানা, ১০ কোটি টাকার সামগ্রী লুট কালীগঞ্জে হজ পালনকারী হাজীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আপত্তিকর অবস্থায় ধরার অভিযোগে নির্যাতন, পরে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর শ্বাসনালিতে খাবার আটকে ঢাবি শিক্ষিকার মৃত্যু গোপালগঞ্জে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার পদত্যাগ মধুখালী উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু নওগাঁর পত্নীতলায় চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ, আটক ২

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 15

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর সৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদরের বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।

শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে নয় বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে যান অক্ষর সৌভিক রায়। পরে দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় তিনি সমুদ্রে ছিটকে পড়ে যান। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার পর পর্যটকের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, দুপুর ২টা ১০ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পানিতে পড়ে ডুবে যাওয়ায় মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে স্থানীয়দের দাবি, দরিয়ানগর এলাকার একটি প্যারাসেইলিং প্রতিষ্ঠানে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬