Dhaka ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল চট্টগ্রাম বন্দর; ১৮ দিনে তিন জাহাজে জলদস্যুর হানা, ১০ কোটি টাকার সামগ্রী লুট কালীগঞ্জে হজ পালনকারী হাজীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আপত্তিকর অবস্থায় ধরার অভিযোগে নির্যাতন, পরে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর শ্বাসনালিতে খাবার আটকে ঢাবি শিক্ষিকার মৃত্যু গোপালগঞ্জে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার পদত্যাগ মধুখালী উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু নওগাঁর পত্নীতলায় চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ, আটক ২

প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক হচ্ছে ‘মার্শাল আর্ট’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 18

প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মরক্ষা এবং শৃঙ্খলাবোধ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজধানীর বিজয় সরণির র‌্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থার আয়োজিত ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজের ওপর আস্থা তৈরি হলে একজন শিক্ষার্থী সহিংসতা ও সংঘাত এড়িয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা এবং মার্শাল আর্টের প্রসার অপরিহার্য। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণে কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নেতৃত্বের গুণাবলি ও আত্মরক্ষার সক্ষমতা তৈরির মাধ্যমে মার্শাল আর্ট একটি দক্ষ, মানবিক ও সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠান শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন প্রতিমন্ত্রী এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক হচ্ছে ‘মার্শাল আর্ট’

প্রকাশের সময় : ১১:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬