Dhaka ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক এনসিপি ওপর হামলাকে ‘ডিপ পাওয়ার’ বলে তোপের মুখে শিবিরের সাবেক সভাপতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে : পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের জন্য ১০ জরুরি নির্দেশনা জারি দেশে ধর্ম-বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী জাককানইবিতে ডিবি-পুলিশ পরিচয়ে প্রতারণার ফাঁদ, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবক গণপরিবহনে কাল থেকে জিপিএস বাধ্যতামূলক মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে না : ভারত

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 19

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগটি করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন। এতে ১০ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ২৯ জুলাই হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন।

বাদীর দাবি, হামলার সময় কয়েকটি আইফোন, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যান এবং আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরী মুবিন, নাহিদ উদ্দিন তারেক, নুর আলম চৌধুরী, ফখরুল জাকির, আ. হাই কামাল, রুহাম গাজী ও ওয়াদুদ মাহমুদ চৌধুরী।

এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে এর আগে ছাত্রশক্তির পক্ষ থেকেও ছাত্রদলের ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা দাবি করেছেন। তার ভাষ্য, রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতেই এ মামলা করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের সময় : ১২:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬