Dhaka ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে শিশুকে উত্ত্যক্ত করে টিকটক ভিডিও, মূল অভিযুক্ত গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 53

ফেনীতে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর হাত ধরে উত্ত্যক্ত করে টিকটক ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া মোজাম্মেল হোসেন (১৯) কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা। তিনি ফেনীর গোবিন্দপুর এলাকায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অপর দুই আসামি সালমান (২০) ও মাহফুজ (১৯) পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় স্কুল থেকে ফেরার পথে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর হাত ধরে কয়েকজন যুবক তাকে উত্ত্যক্ত করে এবং টিকটক ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

শিশুটির বাবা নুরুল আফসার থানায় মামলা করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, এমন শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

পুলিশ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারা এবং ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রযোজ্য সাইবার আইনের ধারায় মামলা করা হয়েছে। ভিডিওটি মামলার গুরুত্বপূর্ণ ডিজিটাল আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন, শিশুটির বাবার দায়ের করা মামলার পর বিশেষ অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফেনীতে শিশুকে উত্ত্যক্ত করে টিকটক ভিডিও, মূল অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬