Dhaka ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
টানা বৃষ্টিতে মধুখালীতে মরিচ চাষে বিপর্যয়, মণপ্রতি দাম ১০ হাজার টাকা পোরশায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার বন্ধ ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের সারাজীবন অন্যায়ের বিপক্ষে কথা বলেও আজ আমি অপরাধী : আইভী মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ১, আহত অন্তত ৭ ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ গ্যাস সমস্যা নিয়ে কাজ করছে সরকার, তবে সমাধান প্রক্রিয়া সহজ নয়: তথ্য উপদেষ্টা পোরশায় ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার ৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 6

নড়াইলে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত রুবেল শেখ (২৮) যশোর জেলার ধলগ্রামের শহীদ শেখের ছেলে ও পেশায় একজন ভাঙাড়ি ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করছেন। তার স্ত্রীর নাম আদরী বেগম (২০)। তিনি ওই গ্রামের বাসিন্দা বাদলের মেয়ে।

জানা গেছে, বিয়ের পর থেকেই পরকীয়া নিয়ে স্ত্রী আদরী বেগমের সঙ্গে রুবেলের পারিবারিক কোন্দল ও কথা-কাটাকাটি চলছিল। এরই জেরে আজ ভোরে রুবেল যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন আচমকা স্ত্রী আদরী বেগম তার বুকের ওপর চড়ে বসেন। কিছু বুঝে ওঠার আগেই সঙ্গে থাকা ধারালো ব্লেড বা সমজাতীয় ধারালো অস্ত্র দিয়ে তিনি রুবেলের পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন।

এ সময় তিনি চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন ও বাড়ির অন্য সদস্যরা দ্রুত ছুটে আসেন। পরে রক্তাক্ত অবস্থায় রুবেলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করে তার ক্ষতস্থানে ৮টি সেলাই দেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রী আদরী বেগমকে আটক করেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ভুক্তভোগীর স্ত্রীর বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে। ঘটনার পেছনের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

তিনি আরও জানান, ভুক্তভোগী ও তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী

প্রকাশের সময় : ০৪:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬