Dhaka ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শ্রীলীলার এক ভিডিওতেই স্যোশাল মিডিয়া ‘মাত’ সিএনজি ফিলিং স্টেশন মালিকদের লাগাতার ধর্মঘট প্রত্যাহার টানা বৃষ্টিতে কোমরপানিতে তলিয়ে গেছে ব্যাংকক, রেড অ্যালার্ট জারি বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের আরেকটি ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নূরুল ইসলাম দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজবাড়ীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন: এস এম জিলানী অজ্ঞাত নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হুমকি, থানায় জিডি পুলিশ সেজে ট্রেনে যাত্রীকে জরিমানা, টাকা না পেয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা

৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 58

পাঁচ দফা দাবিতে বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক বাদল মাদবর। তিনি জানান, দীর্ঘদিনের বিভিন্ন দাবির বাস্তবায়নের লক্ষ্যে এ ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির পাঁচ দফা দাবি হলো— অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য পার্কিং সুবিধা নিশ্চিত করা, হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি ব্যবস্থা চালু করা, লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ বহনকারী অ্যাম্বুলেন্সকে টোল-ফ্রি সুবিধার আওতায় আনা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট চলবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

প্রকাশের সময় : ০৩:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬