Dhaka ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সিএনজি ফিলিং স্টেশন মালিকদের লাগাতার ধর্মঘট প্রত্যাহার টানা বৃষ্টিতে কোমরপানিতে তলিয়ে গেছে ব্যাংকক, রেড অ্যালার্ট জারি বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের আরেকটি ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নূরুল ইসলাম দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজবাড়ীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন: এস এম জিলানী অজ্ঞাত নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হুমকি, থানায় জিডি পুলিশ সেজে ট্রেনে যাত্রীকে জরিমানা, টাকা না পেয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 60

প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ বিষয়ে প্রাথমিক পর্যায়ের কোনো আলোচনা শুরু হয়েছে কি না, সেটিও তাঁর জানা নেই বলে জানান তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে যাবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়; পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়েছে বলেও তাঁর জানা নেই। যথাসময়ে বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফাও উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

প্রকাশের সময় : ০৩:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬