Dhaka ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার ৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : তথ্য উপদেষ্টা দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ হারালেন ৬ বাংলাদেশি জামায়াত এমপি গোলাম রসুলের বাসভবন ঘেরাও তিন মাসে পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রায় ১ লাখ ৪২ হাজার বগুড়ায় দেড় বছরে এইচআইভি শনাক্ত ৯৩ জন, আক্রান্তদের বেশিরভাগই পুরুষ দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর নওগাঁয় বন্ধ ইটভাটা ফের চালুর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের

তিন মাসে পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রায় ১ লাখ ৪২ হাজার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 1

দেশব্যাপী চলমান বিশেষ ও নিয়মিত অভিযানে গত প্রায় তিন মাসে মোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে বিশেষ অভিযানে ৩৯ হাজার ২৬৭ জন এবং বিভিন্ন মামলা ও নিয়মিত অভিযানে ১ লাখ ২ হাজার ৭২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে পুলিশ ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় ২ দশমিক ২৫ কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করেছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এএইচএম শাহাদাত হোসাইন জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলভার, ৯২টি বন্দুক, ১৫টি পাইপগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং একটি পেনগান।

এ ছাড়া একই সময়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০টি পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ এবং ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এসব ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তিন মাসে পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রায় ১ লাখ ৪২ হাজার

প্রকাশের সময় : ০২:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬