Dhaka ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ পদত্যাগের পরও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ফখরুলের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 23

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান জল্পনা-কল্পনার মধ্যে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, সারাবিশ্বে গণতন্ত্র নানা চ্যালেঞ্জের মুখে থাকলেও বিএনপি সবসময় গণতন্ত্রের ধারায় বিশ্বাস করে। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ এবং দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা তৈরি হলেও বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার।

রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা হলেও কোনো ধরনের গুজবে কান দেওয়া উচিত নয়।

এদিকে বৃহস্পতিবার রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন। তবে এ ধরনের কোনো সিদ্ধান্তের বিষয়ে সরকারের কাছে তথ্য নেই।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের কোনো পদক্ষেপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। গণমাধ্যমে পদত্যাগের গুঞ্জনের খবর প্রকাশিত হলেও সরকার আনুষ্ঠানিকভাবে এমন কোনো তথ্য জানে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ফখরুলের

প্রকাশের সময় : ০২:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬