Dhaka ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে এলাকাবাসীর সঙ্গে সংসদ সদস্য মাওলানা আবু তালিবের মতবিনিময় পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের শীর্ষ নেতারা আটক জাবির মেডিকেল সেন্টার থেকে ২১ দিনে প্রায় ২০ হাজার পিস ওষুধ উধাও! এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না তনু হত্যা মামলা: আরও ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ দৌলতদিয়ায় সাড়ে ১০ কেজির ঢাই মাছ ৫৮ হাজার টাকায় বিক্রি ক্যাশলেস বাংলাদেশ গড়তে রাজবাড়ীতে পূবালী ব্যাংকের উদ্বুদ্ধকরণ সভা ও র‍্যালি প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে বিশ্বকাপ ফাইনালের রাতে প্রেমিকের বন্ধুর বাসায় প্রাইম ইউনিভার্সিটির ছাত্রী, অতঃপর ‘ছাদ থেকে ফেলে হত্যা’!

৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 17

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশে সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায় না হলে ২৩ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেয়া হবে। এসময় বর্তমান কমিশন বাড়িয়ে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানান সংগঠনের নেতারা। তবে এর পাশাপাশি সরকারের সাথে চলবে আলোচনা।

তারা আরও বলেন, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনের কমিশন নির্ধারিত হয়েছিল প্রতি ঘনমিটারে ৮ টাকা। গত ১১ বছরে অস্বাভাবিক মূল্যস্ফীতি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের উচ্চমূল্য এবং ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি বাড়ায় এই ব্যবসায় চরম সংকট তৈরি হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

প্রকাশের সময় : ০৪:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬