Dhaka ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ৪ সহযোগীসহ গ্রেপ্তার, উদ্ধার বিদেশি অস্ত্র

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 39

রাজধানীর মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে তার চার সহযোগীসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাপ্পির কথিত অফিসে অভিযান চালিয়ে তিনটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাপ্পির ব্যবহৃত একটি অফিসে অভিযান চালানো হয়। সেখানে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়।

ডিএমপির তথ্যমতে, বাপ্পির বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ অন্তত সাতটি মামলা রয়েছে। অতীতেও বিভিন্ন মামলায় তিনি গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

পুলিশ জানিয়েছে, গত কয়েক মাসে মতিঝিল এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে বাপ্পি ও তার সহযোগীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৭ জুলাই) মতিঝিলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের সংশ্লিষ্ট অন্যান্য অপরাধের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ৪ সহযোগীসহ গ্রেপ্তার, উদ্ধার বিদেশি অস্ত্র

প্রকাশের সময় : ০২:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬