Dhaka ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘শিকল সাইজি’ সেজেও পার পেলেন না লিটন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 144

মাগুরা জেলার আলোচিত ডোম মানিক লাল  হত্যার ঘটনায় দীর্ঘ ৫ বছর ধরে পলাতক আসামি লিটনকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল ঢাকা মেট্রোপলিটনের শাহ-আলী মাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, ভুক্তভোগী মানিক লাল ডোম মাগুরা সদর থানাধীন হাসপাতাল পাড়ার (ডোমপাড়া) বাসিন্দা ছিলেন। ২০২১ সালের ২৯ জুন রাতে তিনি তার ৯ বছর বয়সী ছেলে সান বাবুকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ৩০ জুন ভোরে সানবাবু ঘুম থেকে জেগে তার বাবাকে ঘরের মেঝেতে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে। পরবর্তীতে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন।

এর আগে এই মামলার অন্যতম আসামি মেহেদী হাসান আকাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি জানান, গাঁজা বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে মানিক লালের সঙ্গে ঝন্টু, লিটনসহ অন্যদের বিরোধ তৈরি হয়। এরই জের ধরে ২০২১ সালের ৩০ জুন রাতে আসামিরা ঘুমন্ত মানিক লালের ঘরে ঢুকে দা দিয়ে গলাকেটে তাকে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পর থেকেই আসামি লিটন নিজেকে আড়াল করতে দেশের বিভিন্ন মাজারকেন্দ্রিক ‘শিকল সাইজি’ ছদ্মনাম ধারণ করে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অবশেষে র‌্যাব তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘শিকল সাইজি’ সেজেও পার পেলেন না লিটন

প্রকাশের সময় : ০৩:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬