Dhaka ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেসিকে আটকাতে বিশেষ পরিকল্পনা টুখেলের ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর পত্নীতলায় হানিট্র্যাপে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের ২ তরুণীসহ গ্রেফতার ৪ পাংশা বণিক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মামলার অভিযোগ জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৯ জেলে উদ্ধার কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করলেন স্পিকার আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী ববি প্রধানমন্ত্রীর নির্দেশনায় কালুখালীর সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 53

নরসিংদীর সদর উপজেলার পাইকাদি এলাকায় তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ভিডিওর ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রধান অভিযুক্ত শিশুটির চাচি লতা বেগম পলাতক রয়েছেন।

বুধবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

মামলার বাদী হয়েছেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রিভেনশন অফিসার লিজা আক্তার। মামলায় শিশুটির চাচি লতা বেগম, তার স্বামী কাউসার মিয়া এবং বাবা আলমাস মিয়াকে আসামি করা হয়েছে। তবে শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকার জহিরুল মিয়া ও সাময়া আক্তার দম্পতির তিন মাস বয়সী ছেলে রিজিক জন্মের পর বিভিন্ন শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি ছিল। এ সময় বাড়ির কাজকর্ম নিয়ে সাময়া আক্তারের সঙ্গে তার জা লতা বেগমের বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, গত ১১ জুন পারিবারিক বিরোধের জেরে লতা বেগম শিশুটির পা মুচড়ে দেন। ঘটনাটি শিশুটির মায়ের মোবাইল ফোনে ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর পুলিশ শিশুটির বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়। জিজ্ঞাসাবাদে শিশুটির বাবা জহিরুল মিয়া ও মা সাময়া আক্তার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পাদনা করা হয়েছে। তাদের দাবি, শিশুটির পা ভাঙেনি এবং তার পায়ে কোনো ব্যান্ডেজ বা প্লাস্টারও নেই। পারিবারিক বিরোধের জেরে শিশুর পায়ে মোচড় দেওয়া হলেও পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হয়েছে।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মঙ্গলবার রাতের পর এ ঘটনায় মামলা হয়েছে। সমাজসেবা কার্যালয়ের প্রিভেনশন অফিসার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার পর দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। তিনি আরও জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২

প্রকাশের সময় : ০২:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬