Dhaka ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 85

বরিশাল সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বহরের একটি গাড়ির সামনে ইটের টুকরা পড়ে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত নাশকতার চেষ্টা—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী সড়কপথে বরিশালের উদ্দেশে যাওয়ার সময় বাসের ভেতর থেকে রাস্তার পাশে অপেক্ষমাণ মানুষের শুভেচ্ছার জবাব দিচ্ছিলেন। এ সময় বহরের পেছনে থাকা তৃতীয় গাড়ির সামনে হঠাৎ একটি ইটের টুকরা এসে পড়ে।

মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, বহরের একটি গাড়ির সামনে ইটের টুকরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি চলন্ত কোনো গাড়ির চাকার নিচ থেকে ছিটকে এসেছে, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে নিক্ষেপ করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ

প্রকাশের সময় : ০১:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬