Dhaka ০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 74

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে মোবাইলে আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখার সময় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকালে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেট অতিক্রম করে বর্ধণগাছা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার বর্ধণগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, রুবেল কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটতে হাঁটতে মোবাইলে ফুটবল খেলা দেখছিলেন। এ কারণে ট্রেনের হুইসেলের শব্দ শুনতে না পেরে ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রকাশের সময় : ০৮:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬