Dhaka ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন

জনতার আদালতে সংবাদ প্রকাশের পর রাসেল-শিল্পী দম্পতির স্বপ্নপূরণ, সম্পন্ন হলো ঘরের নির্মাণকাজ

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ১২:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 123

দৈনিক জনতার আদালত পত্রিকায় সংবাদ প্রকাশের পর রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের অসহায় রাসেল-শিল্পী বেগম দম্পতির  পরিবারে ফিরেছে স্বস্তি। বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন, বেসরকারি প্রতিষ্ঠান এবং উপজেলা প্রশাসনের সম্মিলিত সহযোগিতায় পরিবারটির নতুন ঘরের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

দীর্ঘদিন ধরে পাটকাঠি দিয়ে তৈরি জরাজীর্ণ রান্নাঘরে অসুস্থ স্বামী রাসেল মণ্ডল, ১৩ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী মেয়ে নদী ও ৮ বছর বয়সী ছোট মেয়ে সাদিয়াকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন শিল্পী বেগম। সামান্য ঝড়-বৃষ্টিতেই তাদের মাথার ওপরের আশ্রয় ভেঙে পড়ার আশঙ্কা ছিল নিত্যদিনের সঙ্গী।

পরিবারটির করুণ জীবনসংগ্রামের চিত্র তুলে ধরে দৈনিক জনতার আদালতে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসন ও সমাজের বিভিন্ন মহলের নজরে আসে। এরপর শুরু হয় সহায়তার উদ্যোগ।

এর ধারাবাহিকতায় কালুখালী উপজেলার রহমাতুন্নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (আরএসইউএফ)-এর উদ্যোগে পরিবারটির জন্য দুই কক্ষবিশিষ্ট একটি নতুন ঘর নির্মাণ করা হয়। নতুন এই ঘরটি শিল্পী বেগমের পরিবারকে নিরাপদ ও বাসযোগ্য আশ্রয় দিয়েছে।

এর আগে, কালুখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয়দের ভাষ্য, প্রশাসন, সামাজিক সংগঠন, বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবান মানুষের সম্মিলিত মানবিক উদ্যোগ অসহায় পরিবারটির জীবনে নতুন আশার সঞ্চার করেছে। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে আরও অনেক অসহায় পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে।

শিল্পী বেগম ও তার পরিবারের সদস্যরা তাদের পাশে দাঁড়ানো উপজেলা প্রশাসন, রহমাতুন্নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, বিভিন্ন সংগঠন, শুভানুধ্যায়ী এবং সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি সবার সামনে তুলে ধরা গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জনতার আদালতে সংবাদ প্রকাশের পর রাসেল-শিল্পী দম্পতির স্বপ্নপূরণ, সম্পন্ন হলো ঘরের নির্মাণকাজ

প্রকাশের সময় : ১২:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬