Dhaka ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণী গভীর রাতে ডাকাতির প্রস্তুতি, শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭ কিছু ফুটবলারের বুটের গোড়ালির অংশ কাটা থাকার রহস্য কী? যশোরে ১ কোটি ৮ লাখ টাকার সাড়ে ৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ রাজবাড়ীতে আইডিইবির নতুন জেলা নির্বাহী কমিটির শপথ গ্রহণ বন্যা পরিস্থিতি জানাতে কন্ট্রোল রুম চালু বন্যার পানিতে ভেসে গেল তিন হাজার গ্যাস সিলিন্ডার! ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্তী যশোরের শার্শায় জাল সনদে শিক্ষক নিয়োগ মামলায় সহকারী শিক্ষক কারাগারে

কোনোভাবেই আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 10

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক নেই। তিনি নিজেকে বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের সূত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে তার পরিচয় ও যোগাযোগ হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে তিনি এ কথা বলেন।

সম্প্রতি বিভিন্ন মহলে তাকে প্রধানমন্ত্রীর বন্ধু হিসেবে উল্লেখ করা হচ্ছে—এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “কোনোভাবেই আমি আমাদের শ্রদ্ধেয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু নই। আমি বিএনপির একজন সাধারণ কর্মী। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন এবং বগুড়া জেলার রাজনীতির কারণে বিভিন্ন সময়ে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন এবং স্নেহ করেন। এটুকুই আমাদের সম্পর্ক।”

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঢাকায় বেড়ে উঠেছেন, আর তার নিজের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা বগুড়া ও শিবগঞ্জে। রাজনৈতিকভাবে ১৯৯৩-৯৪ সালের দিকে ছাত্রদলের দায়িত্ব পালনকালে তার সঙ্গে পরিচয় হয়।

মীর শাহে আলম আরও বলেন, “আমাকে প্রধানমন্ত্রীর বন্ধু হিসেবে উপস্থাপন করা হলে আমি, আমার পরিবার এবং সমাজের মানুষ তা ভালোভাবে নেন না। তাই বিনয়ের সঙ্গে অনুরোধ করব, ভবিষ্যতে এভাবে আমাকে উপস্থাপন করা থেকে বিরত থাকবেন।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোনোভাবেই আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশের সময় : ০৩:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬