Dhaka ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

সংবাদ প্রকাশের পর রাসেল মন্ডলের জন্য দুই কক্ষের ঘর নির্মাণ শুরু

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০১:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 135

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের অসহায় রাসেল মন্ডলের পরিবারের দুর্দশার সংবাদ প্রকাশের পর তাদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও একটি বেসরকারি সংস্থা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে শিকজান গ্রামে গিয়ে দেখা যায়, কালুখালী উপজেলার রহমাতুন্নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (আরএসইউএফ) রাসেল মন্ডলের পরিবারের জন্য দুই কক্ষবিশিষ্ট একটি পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেছে।

এর আগে রাসেল মন্ডলের অসহায় জীবনযাপনের খবর প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

প্রশাসন ও স্থানীয় বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত রাসেল মন্ডল ও তার স্ত্রী শিল্পী বেগম সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাসেল মন্ডল বলেন, “এখন আমার মাথা গোঁজার মতো একটি ঘর হবে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংবাদ প্রকাশের পর রাসেল মন্ডলের জন্য দুই কক্ষের ঘর নির্মাণ শুরু

প্রকাশের সময় : ০১:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬