Dhaka ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীকে ইইউ’র গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ মার্কিন ফুটবলারের লাল কার্ড ইস্যু: ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ উয়েফা অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতাল, ক্যামেরা দেখে দৌড়ানো সেই চিকিৎসক বরখাস্ত স্টুডেন্ট অ্যাকাউন্টের তথ্য নিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত, ব্যাংক কর্মকর্তাকে বদলি জাবি ছাত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগে ‘সেলফি পরিবহন’র ৬ বাস আটক আত্মহত্যার চেষ্টা বাংলাদেশের নারী ক্রিকেটারের খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম বেনাপোল ও শার্শার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় এমপি সাবিরা নাজমুল ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রভাতী ট্রেনের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি

ব্রাজিল হারায় নিজেকে শেষ করলেন কুষ্টিয়ার এক সমর্থক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 25

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন (১৯) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রীর ছেলে। স্থানীয়দের কাছে তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রতন নিজ ঘরে ছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা জানালা দিয়ে উঁকি দিলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কুমারখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

তদন্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করা হয়। মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রতনের দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সংবাদ লেখা পর্যন্ত তার দাফনের প্রস্তুতি চলছিল।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্রাজিল হারায় নিজেকে শেষ করলেন কুষ্টিয়ার এক সমর্থক

প্রকাশের সময় : ০৬:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬