Dhaka ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিতর্কের পরও ভবিষ্যতে বিশ্বকাপে হাইড্রেশন বিরতি রাখতে চায় ফিফা নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে হারানো ১০১টি মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর কালুখালীর খাগজানায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত বেনাপোল সীমান্তে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ কোরেক্স সিরাপ জব্দ পাংশায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে ষাট বছরের বৃদ্ধ গ্রেফতার রাতে সংসদে, সকালে হাসপাতাল পরিদর্শনে এমপি ভবন সংকটে ৯ বছর ধরে বন্ধ রাজবাড়ী পৌর শিশু হাসপাতাল, পুনরায় চালুর দাবি একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 8

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) দেশের তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

নতুন তিনটি উপজেলা হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। এছাড়া চট্টগ্রামে হালদা নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ উপজেলা এবং গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠন করা হবে। একই সঙ্গে হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ থানা প্রতিষ্ঠা করা হবে।

এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতাধীন নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রকল্পভুক্ত অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

প্রকাশের সময় : ০৪:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬