Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ৬ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:৪৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 94

রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সারবোঝাই একটি ট্রাক রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনের ওপর উঠে পড়ায় ঢাকার সঙ্গে রাজবাড়ী রুটে প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

দীর্ঘ উদ্ধার অভিযান শেষে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর সোমবার (২৯ জুন) সকালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর প্রায় ৪টার দিকে যশোরের নওয়াপাড়া থেকে মানিকগঞ্জগামী সারবোঝাই ট্রাকটি বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রেলগেটের ব্যারিয়ার ভেঙে সরাসরি রেললাইনের ওপর উঠে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ, রেলওয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টার পর ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

এরপর রেললাইন পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হলে প্রায় ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে রাজবাড়ী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় আটকে থাকা ট্রেনগুলোও নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ট্রাকটি নিরাপদে অপসারণ এবং রেললাইন সম্পূর্ণ নিরাপদ নিশ্চিত হওয়ার পরই ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ৬ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

প্রকাশের সময় : ১২:৪৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬