Dhaka ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়ার প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড পত্নীতলায় ২৫ বোতল আরসি কাফসহ স্বামী-স্ত্রী গ্রেফতার কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই: ডেপুটি স্পিকার মহেশপুরে দেশীয় পিস্তল, গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার বিজেএসে সুপারিশপ্রাপ্ত; বিচারক হওয়ার পথে রাজবাড়ীর দুই কৃতী সন্তান

কারাগারে অসুস্থ দীপু মনি, ভর্তি ঢাকা মেডিকেলে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 91

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে মুন্সিগঞ্জ কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। পরে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।

হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু জানান, সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দীপু মনি। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দলটির নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতাদের মধ্যে তিনি অন্যতম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কারাগারে অসুস্থ দীপু মনি, ভর্তি ঢাকা মেডিকেলে

প্রকাশের সময় : ১১:১৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬