Dhaka ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা দেশের স্বার্থে বিএনপি আপসহীন : রাশেদ খান বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ঐচ্ছিক অনুদানের তালিকায় দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী ‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের খবর বালিয়াকান্দিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ইট বেঁধে কুকুরকে নদীতে ছুঁড়ে ফেলার ভিডিও প্রধানমন্ত্রীর নজরে, দিলেন যে নির্দেশ

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 21

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের আধুনিক নাইন এম এম পিস্তল দেওয়ার লক্ষ্যে আগামী দু-এক দিনের মধ্যে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু অস্ত্র নয়, এর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব হাজতখানা ও অপরাধী শনাক্তে প্রশিক্ষিত ডগ স্কোয়াডসহ প্রতিটি জেলায় মাদক পরীক্ষার জন্য উন্নত ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে।

মামলা জট ও বিচারহীনতার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘বিচারকের স্বল্পতার কারণে শুধু ঢাকাতেই মাদকের প্রায় ৮০ হাজার মামলা ঝুলে রয়েছে।’

এসব মামলা দ্রুত শেষ করতে সরকার বিশেষ আদালত গঠনের পাশাপাশি মামলার সংখ্যা ও গুরুত্ব বিবেচনা করে দ্রুত নিষ্পত্তির বিশেষ উদ্যোগ নেবে বলে তিনি আশ্বাস দেন।

ব্রিটিশ আমলের পুরোনো আইনের সংস্কারের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে এখনও ১৮৬৭ সালের আইন দিয়ে জুয়া খেলার অপরাধের সাজা নির্ধারণ করা হচ্ছে। সরকার এই আইনের ভিত্তিগুলো শক্তভাবে দাঁড় করাতে চায়। একই সঙ্গে সাইবার অপরাধ দমনে সাইবার আইনগুলোকেও আরও কঠোর ও শক্তিশালী করা হচ্ছে।’

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মাদক কর্মকর্তাদের আধুনিক অস্ত্র ও যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা মাঠপর্যায়ে মাদক মাফিয়াদের বিরুদ্ধে শক্তভাবে ফাইট (লড়াই) করতে পারেন। ইতোমধ্যে দেশের প্রতিটি জেলায় একটি করে উন্নত ল্যাবরেটরি স্থাপনের প্রস্তাবও অনুমোদন বা প্রক্রিয়াকরণ করা হয়েছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০২:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬