Dhaka ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী

নওগাঁয় সম্পত্তির লোভে বৃদ্ধা মায়ের রগ কাটা সেই ছেলে গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১২:১৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 143

নওগাঁর ধামইরহাটে সম্পত্তির লোভে নিজের জন্মদাত্রী বৃদ্ধা মায়ের মাথায় ইটের আঘাত ও চাকুর আঘাতে পায়ের রগ কেটে দেওয়ার লোমহর্ষক ঘটনায় অভিযুক্ত পাষণ্ড ছেলে মো. আসাদুজ্জামান শামীমকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক ৭টায় ধামইরহাট থানাধীন ৩নং আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা বৃদ্ধা আঞ্জুমান আরার (৬৮) নামে কিছু সম্পত্তি রয়েছে। উক্ত সম্পত্তি নিজের নামে জোরপূর্বক লিখিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাকে চাপ দিয়ে আসছিল তার ছেলে আসাদুজ্জামান শামীম। মা এতে অস্বীকৃতি জানালে গত ৭ জুন ২০২৬ তারিখে শামীম হত্যার উদ্দেশ্যে তার মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে।

মা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলে, গত ১৪ জুন ২০২৬ তারিখে শামীম পুনরায় মায়ের ওপর চড়াও হয় এবং একটি চাকু দিয়ে বৃদ্ধা মায়ের ডান পায়ের রগ কেটে দেয়।

এই নির্মম ও হৃদয়বিদারক বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে আসলে, তিনি তাৎক্ষণিকভাবে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অপরাধীকে যেকোনো মূল্যে গ্রেফতারের কঠোর নির্দেশনা দেন। পুলিশ সুপারের দিক-নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ গত কয়েকদিন ধরে বিশেষ অভিযান পরিচালনা করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুন রাতে নিজ গ্রাম থেকেই আসামী শামীমকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই নৃশংস ঘটনার বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পিতামাতার গায়ে হাত তোলা বা আঘাত করা এমন কুলাঙ্গার সন্তানদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এদের কোনো ছাড় দেওয়া হবে না এবং কোনো সুপারিশও শোনা হবে না। অন্যায়ের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে।

তিনি আরও যোগ করেন, জেলা পুলিশের দিন-রাত ২৪ ঘণ্টার অক্লান্ত পরিশ্রমের সুফল নওগাঁর সাধারণ জনগণ ভোগ করছে এবং শান্তির সুবাতাস বজায় রাখতে এই ধারা অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় সম্পত্তির লোভে বৃদ্ধা মায়ের রগ কাটা সেই ছেলে গ্রেফতার

প্রকাশের সময় : ১২:১৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬