Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

রাজবাড়ীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : নিহত ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:৫৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 213

রাজবাড়ীতে জমি নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

ঘটনায় নিহত ব্যক্তির নাম জামিন বিশ্বাস (৫৫)। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. হোসেন আলী বিশ্বাস।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন জেলার পাংশা উপজেলার পাট্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি-বাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এ ঘটনায় জামির বিশ্বাস (নিহত) গুরুতর আহত হলে প্রথমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হসপিটালে ভর্তি করা হয়। ঢাকার সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় একজন গুরুতর আহত হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : নিহত ১

প্রকাশের সময় : ১১:৫৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬