Dhaka ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

৭ কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 97

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় সাত কোটি ১৩ লাখ ৬৪ হাজার টাকা।

শুক্রবার দিবাগত রাতে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে এই অভিযান পরিচালনা করে। এ সময় সদর উপজেলার ঝুমঝুমপুরে বিজিবির যশোর ব্যাটালিয়ন হেড কোয়ার্টারের ১নং গেইটের সামনে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার ও দুইজনকে আটক করা হয়।

আটক দুইজন হলেন- নড়াইল জেলার নড়াগাতী থানা এলাকার খাসিয়াল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) ও যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মোহাম্মদ আনিস (৩৬)।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে যে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তারা। এগুলো যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল বলেও আটক দুইজন স্বীকার করেছেন।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, উদ্ধারকৃত ৩১টি স্বর্ণের বারের ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ১৩ লক্ষ ৬৪ হাজার ৯৯০ টাকা। এছাড়া চোরা কারবারিদের কাছ থেকে একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন, নগদ চার হাজার ৮১৫টাকা জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক বলেন, এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় মামলা করে আটক দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৭ কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

প্রকাশের সময় : ০৫:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬