Dhaka ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কলেজে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ৫০ পরীক্ষার্থী আটক

নাহিদ হাসান
  • প্রকাশের সময় : ০৩:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 89

নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক পরীক্ষার্থীরা

ঢাকা কলেজ কেন্দ্রে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৫০ জন পরীক্ষার্থীকে আটক করেছে প্রশাসন। এ ঘটনায় অন্তত ১৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকাল ১১টার দিকে পরীক্ষা শুরু হলে কিছুক্ষণ পরই অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে পরীক্ষার হলের ভেতর থেকে ইলেকট্রনিক ডিভাইসসহ ২৮ জন এবং ঢাকা কলেজের মূল ফটকের বাইরে থেকে আরও ২২ জনকে আটক করা হয়। পরে তাদের আলাদা কক্ষে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, সন্দেহভাজনদের তল্লাশিতে মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, প্রশ্ন স্ক্যান করে বাইরে পাঠানো এবং বাইরে থেকে উত্তর সরবরাহের মাধ্যমে জালিয়াতি করা হচ্ছিল।

ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা কলেজে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ৫০ পরীক্ষার্থী আটক

প্রকাশের সময় : ০৩:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬