Dhaka ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 90

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের পুরোনো দানবাক্স সিলগালা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করেন।

জেলা প্রশাসন জানায়, স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দানের অর্থ ব্যবস্থাপনায় জবাবদিহিতা বাড়াতে পুরোনো দানবাক্সগুলো সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে। এ বিষয়ে মাজার কর্তৃপক্ষকে আগে থেকেই জানানো হয়েছিল বলেও দাবি করা হয়।

তবে এ ঘটনাকে ঘিরে মাজার সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, প্রশাসন মাজারের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন

প্রকাশের সময় : ০৮:২৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬