Dhaka ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে ঢুকতে পারবে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 118

আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৬-কে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত এবং কেন্দ্রগুলোর আশপাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে পরীক্ষার্থীরা সকাল ৮টা ৩০ মিনিট থেকেই পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে।

আজ বুধবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, পরীক্ষা কেন্দ্রসমূহের আশ-পাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবলমাত্র পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা করতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে।

তবে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারলেও নিজ নিজ পরীক্ষা কক্ষে (হল রুমে) আসন গ্রহণ বা প্রবেশের ক্ষেত্রে পূর্বের দেওয়া নির্দেশনা বহাল থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

ঢাকা বোর্ডের আওতাধীন সকল এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে ঢুকতে পারবে

প্রকাশের সময় : ০৭:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬