Dhaka ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হনুমান

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৮:১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 20

রাজবাড়ীর পাংশায় চিকিৎসার আশায় একটি প্রাইভেট মেডিকেল সেন্টারে এসে আশ্রয় নিয়েছে একটি অসুস্থ হনুমান। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পাংশা পৌর শহরের হামিদা মেডিকেল সেন্টারে এ বিরল ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, মেডিকেল সেন্টারের সাধারণ রোগীদের জন্য রাখা বেঞ্চের একটিতে মাথা নিচু করে বসে আছে হনুমানটি। তার চারপাশে ভিড় করেন রোগী, স্বজন ও মেডিকেল সেন্টারের কর্মীরা। কেউ মোবাইলে ছবি ধারণ করছেন, আবার কেউ কলা খেতে দিচ্ছেন। তবে প্রাণীটি অত্যন্ত অসুস্থ থাকায় বেশিরভাগ সময় মাথা নিচু করে বসে থাকে, কখনো আবার বেঞ্চের ওপর শুয়ে পড়ে।

এ সময় উপস্থিত মো. মোস্তফা কামাল জানান, প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে তিনি প্রাণিসম্পদ অধিদপ্তর ও বন বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। সাড়া না পেয়ে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

হামিদা মেডিকেল সেন্টারের মালিক আরিফুল ইসলাম বলেন, “দুই দিন আগেও হনুমানটি এখানে এসেছিল। তখন সে হাত দিয়ে কাঁধের একটি ক্ষতস্থান দেখাচ্ছিল। সেখানে কয়েকটি সেলাই দেওয়া রয়েছে। পরে জানতে পারি, পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় এক তাল বিক্রেতার ধারালো অস্ত্রের আঘাতে সে আহত হয়েছিল। আজ সকালেও একবার এসে কিছুক্ষণ অবস্থান করে চলে যায়। পরে আবার দুপুর সাড়ে ১২টার দিকে ফিরে আসে।”

তিনি আরও বলেন, “আমাদের এখানে প্রাণী চিকিৎসার ব্যবস্থা না থাকায় আমরা চিকিৎসা দিতে পারছি না। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

পাংশা উপজেলা বন কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, “প্রাণীটি মানুষের মতোই অনেক কিছু বুঝতে পারে। তার হাতে সেলাই দেওয়া রয়েছে। ধারণা করা হচ্ছে, সেলাইয়ের স্থানে সংক্রমণ দেখা দিয়েছে। আমরা তাকে উদ্ধার করে জেলা পর্যায়ে চিকিৎসার জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।”

তিনি জানান, প্রাণীটিকে নিরাপদে পরিবহনের জন্য খাঁচা আনা হলেও সেটির মুখ ছোট হওয়ায় প্রয়োজনীয় পরিবর্তনের কাজ চলছে। এরই মধ্যে হনুমানটিকে ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অসুস্থ হনুমানের এমন আচরণ স্থানীয়দের মধ্যে বিস্ময় ও সহমর্মিতার জন্ম দিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হনুমান

প্রকাশের সময় : ০৮:১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬