Dhaka ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 82

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশের শিক্ষা ব্যবস্থার চারটি মূল স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন।

তিনি কারিকুলামের আধুনিকায়ন, শিক্ষকদের মানোন্নয়ন, জলবায়ু-সহনশীল অবকাঠামো, বিভিন্ন শিক্ষা ধারার সমন্বয় এবং প্রযুক্তির সংযোজনের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন-এ আয়োজিত ‘ক্যামব্রিজ প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট বাংলাদেশ লিমিটেড লঞ্চ ইভেন্ট ২০২৬’-এ তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণের চার মাসের মধ্যেই শিক্ষা খাতের জন্য একটি দীর্ঘমেয়াদি ও সুস্পষ্ট ভিশন নির্ধারণ করেছে। এর লক্ষ্য বিশ্বমানের নাগরিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিক্ষাকে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করা।

তিনি বলেন, দেশে বর্তমানে ২৭টিরও বেশি ধরনের শিক্ষা ধারা রয়েছে। মাদ্রাসা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সব ধারার শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করতে হবে, যাতে মৌলিক জ্ঞান ও দক্ষতায় সবাই সমান সুযোগ পায়।

শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, “চাকা ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি শিক্ষক ছাড়া শিক্ষা ব্যবস্থা চলতে পারে না।”

তিনি জানান, দেশের বিপুলসংখ্যক শিক্ষকের জন্য বিশ্বমানের প্রশিক্ষণ নিশ্চিত করতে ক্যামব্রিজের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ব্রিটিশ হাইকমিশন এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

প্রকাশের সময় : ১২:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬