Dhaka ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 93

নওগাঁর ধামইরহাট উপজেলায় সম্পত্তি নিজেদের নামে লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধামইরহাট থানার খড়মপুর গ্রামের বাসিন্দা চাঁদ সুলতানা (৬৫) তার দুই ছেলে আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মুকিমের (৩৫) নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। সম্প্রতি বিষয়টি নওগাঁ জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বৃদ্ধা চাঁদ সুলতানার ওপর নির্যাতনের বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমানকে নির্দেশ দেন। একই সঙ্গে বয়স্কদের প্রতি নির্যাতনের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী গত ১৩ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পায়। তদন্তে জানা যায়, সম্পত্তি তাদের নামে লিখে না দেওয়ায় দুই ছেলে তাদের মাকে বাড়ি থেকে বের করে দেয়। এছাড়া দীর্ঘদিন ধরে তারা বৃদ্ধার ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল বলেও অভিযোগ পাওয়া যায়।

পুলিশ জানায়, তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে বৃদ্ধা চাঁদ সুলতানার ওপর আরও নির্যাতনের আশঙ্কা ছিল। এ কারণে জনস্বার্থে এবং অপরাধ প্রতিরোধের লক্ষ্যে অভিযুক্ত দুই ছেলেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬