Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ভাসুরের ছেলের সঙ্গে গৃহবধূ নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ১০:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 107

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের গবরাপাড়া গ্রামে ভাসুরের ছেলের সঙ্গে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, গত ৯ জুন রাতে ওই গৃহবধূ ভাসুরের ছেলে হাসানের সঙ্গে বাড়ি থেকে চলে যান। ঘটনার পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, গবরাপাড়া গ্রামের সানজেদুর রহমান (ছল্টু) জোয়ার্দারের স্ত্রী রুমানা ইসলাম কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের অভিযোগ, তিনি তার ভাসুরের ছেলে হাসানের সঙ্গে অজ্ঞাত স্থানে চলে গেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্বামী সানজেদুর রহমান জানান, প্রায় আট বছর আগে ইসলামী শরীয়ত অনুযায়ী তাদের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তিনি অভিযোগ করেন, তার অনুপস্থিতির সুযোগে হাসানের সঙ্গে রুমানার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে তিনি আপত্তি জানালে বিভিন্নভাবে হুমকির মুখে পড়েন বলে দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, বাড়ি ছাড়ার সময় তার স্ত্রী আলমারিতে রাখা প্রায় তিন লাখ টাকা নগদ অর্থ এবং প্রায় তিন ভরি স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছেন। স্বর্ণালংকারের মধ্যে এক জোড়া রুলি, কানের দুল, চুড়ি, একটি চেইন ও একটি আংটি ছিল বলে তিনি জানান।

পরিবারের সদস্যরা জানান, এর আগেও বিষয়টি নিয়ে পারিবারিক ও সামাজিকভাবে আলোচনা হয়েছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় তখন পরিস্থিতির সমাধান হলে উভয়েই নিজ নিজ পরিবারে ফিরে আসেন। তবে এবার দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারটি আইনি সহায়তা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

হাসানের বাবা বলেন, ছেলের বিয়ের জন্য বিভিন্ন সময় চেষ্টা করা হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। তিনি ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও সামাজিকভাবে নিন্দনীয় বলে মন্তব্য করেন।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও হাসান ও রুমানার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা।”

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভাসুরের ছেলের সঙ্গে গৃহবধূ নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য

প্রকাশের সময় : ১০:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬