Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

বিয়ের প্রলোভনে ২৪ লাখ টাকা ও উপহার নেওয়ার অভিযোগ, নিরাপত্তা চেয়ে প্রবাসীর জিডি

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৮:১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 115

ঝিনাইদহের কালীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সিঙ্গাপুর প্রবাসীর কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মূল্যবান উপহার নেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণী ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী নিরাপত্তা চেয়ে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগকারী সাদ্দাম হোসেন কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় সিঙ্গাপুর প্রবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে কালীগঞ্জ উপজেলার খামার মুন্দিয়া গ্রামের তকিব উদ্দিনের মেয়ে সোহানা খাতুনের সঙ্গে সাদ্দাম হোসেনের পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং দুই পরিবার বিয়ের বিষয়ে আলোচনা শুরু করে।

সাদ্দাম হোসেনের দাবি, সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময়ে পড়াশোনা, চাকরির ব্যবস্থা, মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ২৪ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা ও উপহার প্রদান করেন তিনি। তবে পরবর্তীতে বিয়ের বিষয়ে অগ্রগতি না হওয়ায় তিনি বিষয়টি নিয়ে সন্দিহান হয়ে পড়েন।

তিনি জানান, গত ২২ মে দেশে ফিরে দুই পরিবারের মধ্যে বৈঠক হয় এবং বিয়ের বিষয়ে আলোচনা এগোয়। কিন্তু পরে অপর পক্ষ বিভিন্ন কারণে বিয়ে থেকে সরে দাঁড়ায়। এরপর তিনি প্রদত্ত অর্থ ও উপহার ফেরত চাইলে তা প্রত্যাখ্যান করা হয় বলে অভিযোগ করেন।

এ ঘটনায় সাদ্দাম হোসেন বিদেশে অবস্থানকালে গত ১৭ মে আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে একটি আইনি নোটিশ পাঠান।

সাদ্দামের আইনজীবী অ্যাডভোকেট এস. এম. মনজুরুল হক বলেন, “প্রাপ্ত অর্থ ও উপহারসামগ্রী ফেরতের অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে জবাবে বিবাদীপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।”

ভুক্তভোগীর অভিযোগ, আইনি নোটিশ পাঠানোর কিছুদিন পর অজ্ঞাত দুটি মোবাইল নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ কারণে তিনি গত ২৮ মে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সোহানা খাতুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিয়ের প্রলোভনে ২৪ লাখ টাকা ও উপহার নেওয়ার অভিযোগ, নিরাপত্তা চেয়ে প্রবাসীর জিডি

প্রকাশের সময় : ০৮:১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬