Dhaka ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারী গ্রেপ্তার কালুখালীর মদাপুরে আইডিয়াল ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন বেনাপোলে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্না ‘কনডেম সেলে’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 90

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি সোহেল রানাকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ‘কনডেম সেলে’ রাখা হয়েছে।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, ফাঁসির আসামিদের জন্য নির্ধারিত সেলেই তাদের রাখা হয়েছে এবং অন্যান্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের মতোই তাদের সঙ্গে আচরণ করা হচ্ছে।

তিনি বলেন, ফাঁসির আসামিদের সাধারণত একা রাখা হয় না। রায়ের পর তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকতে পারেন এবং আত্মহত্যার ঝুঁকি থাকায় একই সেলে কয়েকজনকে একসঙ্গে রাখা হয়।

গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, ৬৬ পৃষ্ঠার রায়ের কপি ও মামলার নথি ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে পাঠানো হচ্ছে। বাংলাদেশের আইন অনুযায়ী, নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন।

উল্লেখ্য, গত ১৯ মে সংঘটিত এ ঘটনায় তদন্ত শেষে মাত্র পাঁচ দিনের মধ্যে চার্জশিট দাখিল করা হয়। পরে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আদালত রায় ঘোষণা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্না ‘কনডেম সেলে’

প্রকাশের সময় : ১১:৪৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬