Dhaka ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর

‘ওজু শেখানোর’ নাম করে শিশুকে ধর্ষণচেষ্টা, ধর্মীয় শিক্ষক কারাগারে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২০:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 113

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ বছর বয়সী শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর (২২) নামের এক ধর্মীয় শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে স্থানীয় জনতা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। গ্রেফতার ইসানুর সুনামগঞ্জের দিরাই থানার মাছিমপুর গ্রামের আব্দুল হাদিসের ছেলে। স্থানীয় সূত্র জানায়, রূপগঞ্জের ডহরগাঁও গ্রামের মোজাম্মেল হকের ভাড়াটিয়া বাড়িতে শিক্ষক ইসানুর থাকতেন।

সেখানে তিনি পাশের একটি কক্ষে কয়েকজন শিশু-কিশোরকে আরবি প্রাইভেট পড়াতেন। সোমবার সকালে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে শিশু ছাত্রীটিও আরবি প্রাইভেট পড়ার জন্য সেখানে যায়। পরে ওজু শেখানোর নাম করে অভিযুক্ত ইসানুর শিশুটিকে বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইসানুরকে হাতেনাতে ধরে ফেলেন।

উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গ্রেফতার প্রাইভেট শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘ওজু শেখানোর’ নাম করে শিশুকে ধর্ষণচেষ্টা, ধর্মীয় শিক্ষক কারাগারে

প্রকাশের সময় : ১০:২০:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬