Dhaka ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু নওগাঁর রানীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৬ রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নওগাঁর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে চালু হচ্ছে অনার্সের ৯টি বিষয় সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা বাজারে নাভিশ্বাস, তেল-চিনি-ডিম-পেঁয়াজ কিনতেই হিমশিম খাচ্ছেন ক্রেতারা রিয়াদের আকাশে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস, ক্ষতিগ্রস্ত স্কুল ও চিকিৎসাকেন্দ্র ‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজাল প্রত্যাহার

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৮:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 101

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, মো. মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দপ্তরে যোগদান করবেন। তবে তার প্রত্যাহারের কারণ সম্পর্কে আদেশে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাহফুজ আফজাল। তার দায়িত্বকালেই জেলার বিভিন্ন স্থানে কয়েকটি আলোচিত হত্যাকাণ্ড, সামাজিক সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সৃষ্টি হয়।

সম্প্রতি হরিণাকুণ্ডু উপজেলার ভাতুড়িয়া ও সদর উপজেলার মাধবপুরে দুটি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া শৈলকুপা উপজেলায় একাধিক সামাজিক বিরোধ ও সংঘর্ষের ঘটনাও আলোচনায় আসে। এ ছাড়া জেলায় মাদক নিয়ন্ত্রণ নিয়েও বিভিন্ন মহলে সমালোচনা ছিল।

বৃহস্পতিবার শহরের চর খাজুরা এলাকায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। একই সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনাও দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

এদিকে এসপির একটি সামাজিক আয়োজন নিয়েও সম্প্রতি জেলায় আলোচনা-সমালোচনা দেখা দেয়। বিভিন্ন সূত্রের দাবি, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর দিন তার সরকারি বাসভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

তবে এসব ঘটনা বা বিতর্কের সঙ্গে তার প্রত্যাহারের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ সদর দপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পুলিশের দাপ্তরিক আদেশে শুধুমাত্র তাকে সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজাল প্রত্যাহার

প্রকাশের সময় : ০৮:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬