Dhaka ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে যুব প্রতিনিধি সমাবেশ ও মাদক প্রতিরোধ কমিটি গঠন বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজবাড়ীতে রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের ফল উৎসব হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি ঢাকা-চট্টগ্রামসহ ১১ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির আভাস ইরানের ইউরেনিয়াম দখল করতে চেয়েছিল মার্কিন বাহিনী, ঠেকিয়েছেন ট্রাম্প গলা টিপে ধরে বলল তুই আসামি, কথা বলবি না : ক্রিকেটার নাঈম হাসান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিক যুক্তরাষ্ট্রের

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আত্মপ্রকাশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 36

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) গঠন করা হয়েছে।

মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা এ কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেন।

বৈঠকে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— নয়াদিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালেরকণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদা সম্পাদক শফিকুল আলম, মানবকণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর এবং জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।

বৈঠকে সম্পাদকরা মত দেন, বিগত দেড় দশকে সংবাদমাধ্যমে যে অবক্ষয় ঘটেছে, তার অবসান এবং পেশাগত স্বাধীনতা ও মানোন্নয়নের জন্য এ ধরনের সংগঠন সময়োপযোগী উদ্যোগ।

এ সময় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি এবং শিগগিরই জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের নিয়ে জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আত্মপ্রকাশ

প্রকাশের সময় : ০৬:৫০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬