Dhaka ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 97

আফ্রিকার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-এর সহযোগিতা এবং বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টায় তাদের প্রত্যাবাসন করা হয়। ফিরে আসা ব্যক্তিদের মধ্যে ১৪ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

সোমবার সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

রোববার বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে তাদের প্রত্যাবাসনের তথ্য জানানো হয়। প্রত্যাবাসনের সময় রাষ্ট্রদূত অভিবাসীদের সঙ্গে কথা বলেন। তারা লিবিয়ায় মানবপাচারের শিকার হওয়ার নানা করুণ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার আহ্বান জানান। পাশাপাশি নিজ নিজ এলাকায় মানবপাচার, নির্যাতন এবং অনিয়মিত অভিবাসনের ভয়াবহ পরিণতির বিষয়টি অন্যদের কাছে তুলে ধরার অনুরোধ করেন, যাতে কেউ ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাওয়ার চেষ্টা না করেন।

এর আগে চলতি মাসে আরও তিনটি ফ্লাইটে তাজুরা ও গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ৫১৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় দূতাবাস। মানবপাচারের শিকার এসব অভিবাসীর দাবি, এয়ারপোর্ট কন্ট্রাক্ট ও ওমরাহ ভিসার আড়ালে ইউরোপগামী অবৈধ যাত্রা বন্ধ না হলে আরও অনেক মানুষ ক্ষতির মুখে পড়বেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

প্রকাশের সময় : ১০:৫৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬