Dhaka ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / 87

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও পৌর শহরের তাঁতিপাড়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তার ওপর এবং উপাচার্যের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে কোনোভাবেই স্বজনপ্রীতির সুযোগ দেওয়া হবে না। শিক্ষকসহ সব নিয়োগে যোগ্যতা ও মেধাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। এখানে সবচেয়ে মেধাবীরাই কাজ করবেন এবং রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকবে না।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অগ্রগতি তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের আগেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন করা হয়েছিল। সরকার গঠনের পর দ্রুত কাজ শুরু হয়। ইতোমধ্যে উপাচার্য নিয়োগ, আর্থিক বরাদ্দ এবং স্থায়ী ক্যাম্পাসের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শনের কাজ সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে ধন্যবাদ জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, উন্নয়ন করতে হবে কৃষিজমি রক্ষা করেই। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১২:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬