Dhaka ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ বিমান থেকে অভিজিৎ দীপকেসহ ককরোচ পার্টির ৩ শীর্ষ নেতা আটক ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা বীথির মৃত্যু: সেবার পেশায় থেকেও অপচিকিৎসার বলি! বর্ণিল আয়োজনে শুরু ২ দিন ব্যাপী বাংলা উৎসব॥ সহস্রাধিক শিশ-কিশোরের ঊচ্ছ্বাস পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, বড় বিপর্যয় ঘোষণা প্রেসিডেন্টের

কালুখালীতে আধুনিক প্রযুক্তিতে নির্মিত পেঁয়াজ সংরক্ষণাগার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 150

রাজবাড়ীর কালুখালী উপজেলায় পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর একটি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়েছে। ফ্রিজিকা লিমিটেড নামে নবনির্মিত এ সংরক্ষণাগারটি উপজেলার চরনারায়ণপুর এলাকায় স্থাপন করা হয়েছে।

সম্প্রতি সংরক্ষণ কার্যক্রম শুরুর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে হিমাগারটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রিজিকা লিমিটেডের পরিচালক মোঃ আনোয়ার জাহিদ নাহিদ, এনামুল হক, আবু বকর ও ইমরানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে পরিচালক আনোয়ার জাহিদ নাহিদ জানান, একসঙ্গে ২ হাজার ৫শ মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা রয়েছে এই হিমাগারটির।

তিনি বলেন, “কৃষকদের কথা চিন্তা করেই এই হিমাগার নির্মাণ করা হয়েছে। কালুখালী উপজেলায় ব্যাপক পরিমাণে পেঁয়াজ আবাদ হয়। এখানকার কৃষক ও ব্যবসায়ীরা সহজেই তাদের পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন।”

তিনি আরও বলেন, সংকটকালীন সময়ে সারাদেশে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এই হিমাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা জানান, আধুনিক এ সংরক্ষণাগার চালু হওয়ায় তারা দীর্ঘ সময় পেঁয়াজ মজুত রাখতে পারবেন এবং ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি পেঁয়াজের পচনও অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে আধুনিক প্রযুক্তিতে নির্মিত পেঁয়াজ সংরক্ষণাগার উদ্বোধন

প্রকাশের সময় : ০৯:০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬