Dhaka ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রথম বাংলাদেশি হিসেবে ১৮৫ দেশ ভ্রমণের রেকর্ড নাজমুন নাহারের আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯ রুটে মিলবে সেবা বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর

হাসপাতালে শাকিব খানের ‘অন্তরাত্মা’ নায়িকা দর্শনা বণিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 93

জ্বর ও পেটের সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছেন শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার নায়িকা দর্শনা বণিক। শুক্রবার (২২ মে) কলকাতার মুকুন্দপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী ও অভিনেতা সৌরভ দাস। ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান, চিকিৎসকের পরামর্শে পরীক্ষার পর দর্শনা বণিককে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে টানা কাজের চাপের মধ্যে ছিলেন দর্শনা বণিক। বিজ্ঞাপন ও শুটিংয়ের ব্যস্ততার কারণে শারীরিক ক্লান্তি বেড়ে যায়। মূলত অতিরিক্ত কাজের চাপ ও শারীরিক দুর্বলতার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

জানা গেছে, শুটিং চলাকালীন ওষুধ খেয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। শুরুতে জ্বর কিছুটা কমলেও পরে তা আবার বেড়ে যায়। পাশাপাশি তার পেটের সংক্রমণ ধরা পড়ে। পরীক্ষায় মূত্রনালির সংক্রমণও শনাক্ত হওয়ায় চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন।

বর্তমানে তার চিকিৎসা চলছে এবং তিনি আগের তুলনায় কিছুটা সুস্থ আছেন বলে জানা গেছে।

হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে নিজেই জানিয়েছেন, তিনি এখন স্থিতিশীল আছেন এবং শিগগিরই হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাসপাতালে শাকিব খানের ‘অন্তরাত্মা’ নায়িকা দর্শনা বণিক

প্রকাশের সময় : ০৬:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬