Dhaka ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

দপ্তরির চাকরি না পেয়ে কালুখালীর মুরারীখোলা স্কুল মাঠে পাটচাষ, শঙ্কায় শিক্ষার্থীরা

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ১২:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 123

রাজবাড়ীর কালুখালী উপজেলার মুরারীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এখন পাটের আবাদ। স্কুল মাঠের ভেতরেই পাট গাছের মাঝে খেলাধুলা করছে কোমলমতি শিক্ষার্থীরা। চাকরি না পেয়ে ক্ষুব্ধ হয়ে স্থানীয় এক যুবক ও তার বাবা জমিতে পাট চাষ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় যুবক সজিব খাঁন ও তার বাবা কালাম খাঁন জানান, ২০২৪ সালের শুরুতে স্কুল কর্তৃপক্ষ সজিবকে দপ্তরির চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তাদের জমি নিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও চাকরি না দেওয়ায় তারা নিজেদের জমিতে পাটের আবাদ করেছেন।

সজিব বলেন, “বাধ্য হয়ে আমরা আমাদের জমিতে পাট চাষ করেছি। আমরা চাই, স্কুল কর্তৃপক্ষ আমাকে চাকরি দিক, নাহলে আমাদের জমির টাকা দিক, নাহলে বাউন্ডারি ওয়াল ভেঙে দিক। যাতে আমরা আমাদের জমিতে ভালোভাবে চাষাবাদ করতে পারি।”

স্কুলের শিক্ষার্থীরা জানায়, এখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৪২ জন শিক্ষার্থী রয়েছে। মাঠের মাঝে পাট ক্ষেত থাকায় খেলাধুলা করতে পারছে না তারা। অনেকে পাট ক্ষেতে খেলতে গিয়ে ভয় পাচ্ছে। ভয়ে কিছু শিক্ষার্থী স্কুলেই আসছে না।

তাদের দাবি, দ্রুত স্কুলের মাঠ থেকে পাট ক্ষেত অপসারণ করে খেলার পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক।

স্কুলের প্রধান শিক্ষক নূরুন্নাহার খানম বলেন, তৎকালীন এমপি জিল্লুল হাকিম, কালাম খানের কাছ থেকে স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য জমি নেন। সজিবকে চাকরি দেওয়ার পর জমি রেজিস্ট্রি করার কথা ছিল। তবে ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট বদলে যাওয়ায় সেটি আর সম্ভব হয়নি।

কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘স্কুলের মাঠে পাট দিন দিন বড় হচ্ছে। এতে কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়ছে। বিষয়টি কীভাবে সমাধান করা যায়, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।’

এদিকে, বর্তমানে স্কুল মাঠে খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ায় শিশুদের শারীরিক ও মানসিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দপ্তরির চাকরি না পেয়ে কালুখালীর মুরারীখোলা স্কুল মাঠে পাটচাষ, শঙ্কায় শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ১২:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬