Dhaka ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মুন্সীগঞ্জে দাদা-দাদির কবরের পাশে শিশু রামিসার দাফন সম্পন্ন কালুখালীতে বাড়ি ফেরার পথে বাসচাপায় গরুর বেপারীর মৃত্যু, আহত ২ দেশে সর্বকালের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী ২ বছরের মধ্যেই ঢাকার চেহারা বদলে দেয়ার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের স্নাতক ডিগ্রি ছাড়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী ঝিনাইদহে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা : দুই ক্লিনিককে জরিমানা কী ঘটেছিল ছোট্ট রামিসার সাথে, জবানবন্দিতে যা জানাল ঘাতক সোহেল

বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 19

দেশব্যাপী হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে এক শতাংশ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বাজেট পাস হলে দেশের হাসপাতালগুলোকে ধাপে ধাপে প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে সমৃদ্ধ করা হবে।

বুধবার (২০ মে) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে তেমন কিছু কেনা হয়নি, বরং লুটপাট হয়েছে। অতীতের ফ্যাসিস্ট সরকার ও তত্ত্বাবধায়ক সরকার- কেউই এ খাতে নজর দেয়নি।

তিনি বলেন, ইনশাআল্লাহ, আমরা বাজেট বৃদ্ধি করছি। বাজেট পাস হলে আগামী অর্থবছরে হাসপাতালগুলোতে যতটুকু সম্ভব আধুনিক মেশিন ও সরঞ্জাম সরবরাহ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী পাঁচ মাসের মধ্যে খুলনাসহ দেশের পাঁচ বিভাগীয় শহরে নির্মাণাধীন অত্যাধুনিক পাঁচটি শিশু হাসপাতাল চালু করা হবে। এতে শিশু স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হাসপাতালের নিরাপত্তা জোরদারে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের পর দেশের প্রতিটি উপজেলায় একজন প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ১০ জন সদস্য মোতায়েন করা হবে এবং প্রতিটি হাসপাতাল ইউনিটে আনসার সদস্য নিয়োগ দেয়া হবে।

পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, হাসপাতালের শৌচাগার ব্যবহারের অনুপযোগী। পুরো হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে এবং বিষয়টি নিয়মিত তদারকির আওতায় আনা হবে।

এ সময় হাসপাতালের নানা অনিয়ম ও রোগীদের দুর্ভোগ দেখে তিনি আরও কঠোর অবস্থান নেয়ার ইঙ্গিত দেন।

স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের জনবল সঙ্কট দূর করতে ঈদের পর এক লাখ নতুন জনবল নিয়োগ দেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। নতুন নিয়োগে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ থাকবেন। এছাড়া বিশেষ বিসিএসের মাধ্যমে আরো চিকিৎসক নিয়োগ দেয়া হবে।

তিনি জানান, দেশের স্বাস্থ্যসেবা উন্নয়ন ও আধুনিকায়নে সরকার সব ধরনের উদ্যোগ নিচ্ছে এবং বাজেট অনুমোদনের পর এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত হবে। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ১১:৫৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬