Dhaka ১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীর মদাপুরে মাদকবিরোধী আলোচনা সভা, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি

সৌর বিদ্যুৎ উৎপাদনে জমি লিজ দেবে সরকার : আশিক চৌধুরী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 158

সরকারি জমি ১৫ বছরের জন্য লিজ দিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এমন তথ্য জানিয়েছেন বেজা, বিডা ও পিপিপি কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী।

তিনি বলেন, বিদ্যুৎ খাতে ভর্তুকি শুধুমাত্র অসচ্ছল মানুষের জন্য থাকা উচিত। বর্তমানে যে পরিমাণ ভর্তুকি দেওয়া হচ্ছে, তা পিডিবির পক্ষে বহন করা সম্ভব নয়।

রোববার (১৭ মে) ‘বিদ্যুৎ খাত থেকে আসা অর্থনৈতিক বোঝা: সংকট উত্তরণের নীতি পরামর্শ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।

আশিক চৌধুরী বলেন, রুফটপ সোলারের জন্য নেট মিটারিং পলিসি থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়া অত্যন্ত জটিল। তিনি উদাহরণ দিয়ে বলেন, একজন ব্যক্তি নেট মিটার বসাতে দেড় বছর চেষ্টা করেছেন। তার মতে, সৌর বিদ্যুৎ স্থাপনের প্রক্রিয়া আরও সহজ হওয়া উচিত, যাতে বাড়ির মালিকরা সহজেই আবেদন করতে পারেন এবং দ্রুত সেবা পান।

তিনি আরও বলেন, বিশ্বের সব দেশেই ক্যাপাসিটি চার্জ রয়েছে, তবে বাংলাদেশে এটি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যা দেশের সক্ষমতার বাইরে চলে গেছে।

ইরান যুদ্ধ ও তেল সংকটের অভিজ্ঞতা তুলে ধরে আশিক চৌধুরী বলেন, বাংলাদেশের জন্য সৌর বিদ্যুৎই সবচেয়ে ভালো বিকল্প। তার ভাষায়, সৌর বিদ্যুতের উৎপাদন খরচ সবচেয়ে কম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৌর বিদ্যুৎ উৎপাদনে জমি লিজ দেবে সরকার : আশিক চৌধুরী

প্রকাশের সময় : ১০:০০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬