Dhaka ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটির দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 19

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৫ মে) ভোরে দাউদকান্দি সেতুর মাঝখানে দুটি কভার্ডভ্যান উলটে গেলে এ যানজটের সূত্রপাত হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র আকার ধারণ করে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

জানা গেছে, মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত যানবাহন।

গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রাতে দাউদকান্দি সেতুর মাঝখানে দুটি কভার্ডভ্যান উলটে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি সরানোর কাজ চলমান রয়েছে।

দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছুটির দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ

প্রকাশের সময় : ১১:১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬