গুরুত্বপূর্ণ সংবাদ:
ঈদুল আজহা : ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি আজ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:৫২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 107
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট আজ বুধবার থেকে বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। অবৈধ টিকেট বিক্রি রোধে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
বুধবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।
ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচদিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৪ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৬ মে এবং ২৭ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৭ মে।
Tag :




















